শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

সাভারে ৪টি পিস্তল ও ধারালো অস্ত্রসহ ১১ ডাকাত আটক

জাগো ডেস্ক
প্রকাশ: ৪ জুন ২০২২, ০৯:৫৬ পিএম
কপি হয়েছে!

সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক এলাকায় একটি বিদেশী পিস্তল, ৩টি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি ও ৪টি রামদাসহ ১১ ডাকাতকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

শুক্রবার (০৩ জুন) রাতে ডাকাতির প্রস্তুতিকালে সাভার উপজেলার বলিয়াপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে শনিবার (০৪ জুন) রাতে সাভার মডেল থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব-৩।

র‌্যাব-৩ জানায়, ঢাকা-আরিচা মহাসড়ক এলাকায় কিছু লোক অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে মহাসড়কে চলাচলরত যানবাহনে ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে ১১ জনকে আটক করে। তাদের দেহ তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, ৩টি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি ও ৪টি রামদা উদ্ধার করা হয়।

আটক ডাকাতরা দীর্ঘদিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলরত যানবাহনে বিভিন্ন ধরনের অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি করে আসছে। আটক কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় র‌্যাব-৩।