শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

পঞ্চগড়ে রাস্তার বালুর ঢিপে সন্তান জন্ম দিলেন ভারসাম্যহীন নারী

জাগো ডেস্ক
প্রকাশ: ৪ জুন ২০২২, ০৭:২৮ পিএম
কপি হয়েছে!

পঞ্চগড়ের রাস্তার বালুর ঢিপে মানসিক ভারসাম্যহীন এক নারী ফুটফুটে ছেলে সন্তান প্রসব করেছেন।

শনিবার (৪ জুন) সকালে পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল বাজার এলাকার অগ্রণী ব্যাংকের সামনে মহাসড়কের পাশে ভারসাম্যহীন ওই নারী ছেলে সন্তানের জন্ম দেন।

জানা যায়, ভারসাম্যহীন ওই নারীর নাম সেলিনা আক্তার (২৫)। সে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের তেলিপাড়া এলাকার ভ্যান চালক রইস উদ্দীনের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানায়, সেলিনা আক্তার নামে ওই নারী অন্তঃসত্তা হওয়ার পর স্বামীর বাড়ি থেকে এদিক সেদিক ঘোরাফেরা করতেন। অন্তঃসত্তার কারণে তাকে রাখা হয় বাবার বাড়িতে তাকে দেখাশুনা করার জন্য । এক পর্যায়ে বাবার বাড়ির কাউকে কোন কিছু না বলেই শনিবার সকালে পায়ে হেঁটে বেরিয়ে পড়েন অজানার উদ্দেশ্যে। তারপর রাস্তায় এলোমেলো ভাবে ঘুরাফেরা করছিল।

হঠাৎ প্রসব ব্যথা উঠে। সেটা সে বুঝতে পেরে ব্যথা সইতে না পেরে সড়কের পাশেই বালুর স্থুপে সন্তান প্রসব করেন মানসিক ভারসাম্যহীন ওই নারী। সন্তান প্রসব করার পর বালুর মধ্যে গড়াগড়ি করছিল ওই ভারসাম্যহীন সেলিনা আক্তার।

সেলিনা আক্তারের কোল আলো করে জন্ম নেয় ফুটফুটে এক ছেলে শিশু। সদ্য ভূমিষ্ঠ শিশুর কান্নায় ওই নারীকে ঘিরে উৎসুক জনতার ভীড়। স্থানীয় এক ব্যক্তি কাপড় কিনে এনে সেলিনা আক্তারকে ঢেকে দেন যাতে কেউ তাকে দেখতে না পারে।

পরে স্থানীয়রা পঞ্চগড় ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা এম্বুলেন্স নিয়ে এসে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয়রা জানান, সকালে ওই নারীকে অগ্রণী ব্যাংকের সামনে সন্তান প্রসব করতে দেখেন স্থানীয় ব্যবসায়ী ছাব্বির হোসেন।

ওই নারীকে সন্তান প্রসবসহ রাস্তার ওপর গড়াগড়ি করতে দেখে স্থানীয়দের ডেকে তাকে প্রাথমিক চিকিৎসা সহ কাপড় সহায়তা করে।

এর মাঝে ওই ব্যাবসায়ী পঞ্চগড় ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সাভির্সেরর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুসহ ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করায়।

এদিকে এ ঘটনার খবর পেয়ে পরিবারের লোকেরা হাসপাতালে ছুটে আসেন।

সেলিনার স্বামী ভ্যান চালক রইচ উদ্দীন জানান, আমার স্ত্রী সন্তান সম্ভাবা হওয়ায় তাকে বাবার বাড়ি তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নের পাথরঘাটা গ্রামে রাখা হয়।

এর মাঝে আজ বাড়ির কাউকে কিছু না বলেই বাড়ি থেকে বেড়িয়ে পড়লে রাস্তায় সন্তান প্রসব করে। লোকের কাছে জানতে পেরে আমরা হাসপাতালে ছুটে আসি। একই কথা সেলিনার জা জানান, সেলিনা আক্তার কিছুটা মানসিক ভারসাম্যহীন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুর রাজ্জাক জানান, সদ্য জন্ম নেয়া শিশুটির নাকে ও মুখে বালু ছিলো। হাসপাতালে আনার পর আমরা সকল ময়লা পরিস্কার করে ওই নবজাতক শিশুসহ তার মাকে চিকিৎসার জন্য ইউনিটে ভর্তি করিয়েছি। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ ও ভালো রয়েছে।