শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

ফরিদপুরে পৈত্তিক সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন 

জাগো ডেস্ক
প্রকাশ: ৪ জুন ২০২২, ১০:৩৫ পিএম
কপি হয়েছে!

অবৈধ দখলদারদের হাত থেকে  পৈত্তিক সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছে একটি সংখ্যালঘু পরিবার ।

শনিবার দুপুরে ফরিদপুরের সদরপুর উপজেলার দশ হাজার গ্রামে মৃত জিতেন ভূইমালীর ছেলে চায়ের দোকানদার বিকাশ চন্দ্র ভুইমালী এই সংবাদ সম্মেলন করেন।

এসময় তিনি লিখিত বক্তব্যে বলেন, স্থানীয় প্রভাবশালী হাসান টুকু গংরা ভূয়া কাগজপত্র করে আমার পরিবারের ১২শতাংশ জমি অবৈধ ভাবে দখল করে। এ বিষয়ে আমার পরিবারের পক্ষ থেকে সহকারির জজ আদালতে মামলা দায়ের করলে আমাদের উপর নানা ভাবে অত্যাচার করতে থাকে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করলেও কাঙ্খিত কোন প্রতিকার পাচ্ছি না।

দখলদাররা স্থানীয় ভাবে প্রভাবশালী হওয়ায় আমরা হিন্দু পরিবার অসহায় হয়ে পড়ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবু, ইউপি সদস্য রহমান শেখ, রজক আলী মোল্লা, ইসমাইল খান প্রমুখ ।