শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

সাভারে দুই বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ জুন ২০২২, ১২:০২ পিএম
কপি হয়েছে!

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় ইউটার্ন নিতে গিয়ে দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে বাসের তিন যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় অন্তত ১০ জন আহতের খবর মিলেছে।

রোববার (৫ জুন) সকাল ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এই ঘটনা ঘটে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তবে হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে নিহতদের একজন নারী ও দুইজন পুরুষ বলে জানা গেছে।

তক্ষ্যদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, সকালে ঢাকা-আরিচা মহাড়কের বলিয়াপুর এলাকায় একটি যাত্রবাহী বাস টার্ন নেয়ার জন্য ঘুরছিল। এসময় গরু বোঝাই একটি ঢাকাগামী ট্রাক বাসটির পেছনে ধাক্কা দেয়। পরে বাসটির সামনের অংশ নবীনগরগামী লেনে বের হয়ে গেলে ঢাকা থেকে আসা দ্রুতগামী বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একটি স্টাফবাহী বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। আহতদের সাভারের এনাম মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।সাভার হাইওয়ে থানার পরিদর্শক আতিকুর রহমান বলেন, এখন পর্যন্ত তিনজন নিহতের খবর পেয়েছি। একজন নারী ও দুইজন পুরুষ। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। সবাই আহতদের উদ্ধারে ব্যস্ত রয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করা হচ্ছে।