শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

হাজার বৃক্ষ রোপণের মধ্যদিয়ে শরীয়তপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ জুন ২০২২, ১২:০৯ পিএম
কপি হয়েছে!

“বিশ্ব প্রাণে প্রকৃতি পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” প্রতিপাদ্যে সড়কের দুইপাশে ১ হাজার বৃক্ষ রোপণের মধ্যদিয়ে শরীয়তপুরে আজ বিশ্ব পরিবেশ দিবস পালন করা হচ্ছে।
এ উপলক্ষে সকাল ১০ টায় সদর উপজেলার খেলসী আটিপাড়া সড়কে বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করে শরীয়তপুর জেলা পরিষদ। সড়কটির দুইপাশে জাম, কৃষ্ণচুরা ও সোনালুর চারা রোপণ করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামীম হোসেন বাসস’কে জানান, বিশ্ব জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে সবুজায়ন করার নির্দেশ প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশের অংশ হিসেবে জেলা পরিষদ এ বছর ১ হাজার বৃক্ষ রোপণের মাধ্যমে শরীয়তপুরকে সবুজায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করছে। এই ১ হাজার গাছের চারার বাইরেও আমরা মন্ত্রণালয়ে আরও ২০ হাজার গাছের চারা সড়কের পাশে, সামাজিক প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে, ধর্মীয় প্রতিষ্ঠানে রোপণের জন্য চাহিদা পত্র পাঠিয়েছি। অনুমোদন আসার পরে আমরা শরীয়তপুরকে সবুজায়নের আন্দোলনের মাধ্যমে সবুজে-সবুজে ভরিয়ে তুলবো। আমরা গতবছর জেলা পরিষদের মাধ্যমে শরীয়তপুরকে সবুজায়নের আন্দোলনের মাধ্যমে যে গাছের চারা রোপণ করেছিলাম তার অধিকাংশই এখন ফুল, ফল ও ছায়া দিয়ে জেলার পরিবেশকে এনে দিয়েছে ইতিবাচক সুফল। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রতি ইঞ্চি খালি জায়গায় বৃক্ষ রোপণের মাধ্যমে শরীয়তপুরকে সবুজায়নের মাধ্যমে বিশ^ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে সক্ষম হবো।