শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

ডিমলায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

জাগো ডেস্ক
প্রকাশ: ৫ জুন ২০২২, ০২:০০ পিএম
কপি হয়েছে!

নীলফামারীর ডিমলা উপ‌জেলা প‌রি‌বেশ সংরক্ষণ ও আর্থ সামা‌জিক উন্নয়ন এ‌সো‌সি‌য়েশন স্বেচ্ছা‌সেবী সংগঠন ও পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫-মে) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, গয়াবাড়ী ইউপি চেয়ারম্যান সামছুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মণ, উপজেলা বিআরডিবি অফিসের মাঠ সংগঠক নুরজাহান বেগম, ডিমলা উপ‌জেলা প‌রি‌বেশ সংরক্ষণ ও আর্থ সামা‌জিক উন্নয়ন এ‌সো‌সি‌য়েশন স্বেচ্ছা‌সেবী সংগঠনের সাধারণ সম্পাদক ইউনুস আলী মোল্লাসহ সংগঠনটির সকল সদস্য বৃন্দ।