২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালন

জাগো ডেস্ক
প্রকাশিত: রবিবার, ০৫ জুন ২০২২

ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। রোববার সকালে ফরিদপুর জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ।

আলোচনা সভায় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম এরশাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেযারম্যান আব্দুর রাজ্জাক মোলা, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস প্রমুখ ।

অনুষ্ঠানে বক্তারা ফরিদপুর পৌরসভার আওতাধীন যে সমস্ত পুকুর-জলাশয় রয়েছে সেগুলোতে রক্ষণাবেক্ষণ দাবি করে বৃষ্টির পানি সংরক্ষনের দাবী জানান এবং হাসপাতালের বজ্র ব্যবস্থাপনার অপসারণের দাবি জানান।

ফটো কার্ড প্রিভিউ
রবিবার, ০৫ জুন ২০২২

ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালন

লিংক কপি হয়েছে!