শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

দাগনভূঞায় স্বামীর সাথে অভিমানে গৃহবধূর আত্মহত্যা

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ জুন ২০২২, ১২:১৯ পিএম
কপি হয়েছে!

ফেনীর দাগনভূঞা উপজেলার ৭ নং মাতুভূঞা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড উত্তর আলীপুর গ্রামে নাসরিন আক্তার নিপা (১৯) নামে এক গৃহবধূ আত্মহত্যার চেষ্টা করে।

রবিবার (৫মে) রাত ৭ টা ৪৫ মিনিটের সময় এ ঘটনা ঘটে।
পরবর্তীতে রাত ৮ টা ৩০ মিনিটের সময় পরিবারের লোকজন দাগনভূঞা ন্যাশনাল হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে ফেনী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত নাসরিন আক্তার নিপা উত্তর আলীপুর গ্রামের চৌকিদার বাড়ির বাহার মিয়ার মেয়ে। তার বিয়ে হয়েছে ৪ মাস প্রায় কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে শ্বশুর বাড়িতে নেয়া হয়নি।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামীর সাথে অভিমান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে।