শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

মোংলায় আগুনে পুড়লো বসত ঘর, ১০ লাখ টাকার ক্ষতি

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ জুন ২০২২, ০৩:৫৯ পিএম
কপি হয়েছে!

বাগেরহাটের মোংলায় ভয়াবহ অগ্নিকান্ডে একটি বসতবাড়ী পুড়ে ভস্মিভূত হয়ে গেছে।

সোমবার (৬ জুন) সকাল ১১টার দিকে উপজেলার ৩নং ওয়ার্ডের গিয়াস উদ্দিন সড়কে ব্যাবসায়ী মোঃ আলী আহম্মদ এর বসত বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে এ পরিবারটির জরুরি কাগজপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ, ফার্নিচার সহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বাড়িওয়ালা ব্যাবসায়ী মোঃ আলী আহম্মদ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাড়ে ১১টার দিকে বাড়ির লোকজন হঠাৎ আগুন দেখতে পেয়ে চিৎকার করে। পরে স্থানীয়রা এগিয়ে এসে দেখেন মুহুর্তেই আগুন বাড়িটির চারদিকে ছড়িয়ে পড়েছে। লোকজন আগুন নেভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এ অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে মোংলা ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান ও মোঃ আহাদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল নিয়ে ঘটনা স্থলে যাই। কত টাকার ক্ষতি হয়েছেতা এখন বলা যাচ্ছে না।

রান্নার চুলা থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বলে জানান তিনি।