শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

পঞ্চগড়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ জুন ২০২২, ০৫:৪৫ পিএম
কপি হয়েছে!

পঞ্চগড়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষ্যে গণমাধ্যম কর্মীদের সাথে প্রেস ব্রিফিং করেছে পঞ্চগড় সিভিল সার্জন ।

সোমবার (৬ জুন) দুপুরে পঞ্চগড় সিভিল সার্জন কনফারেন্স রুমে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

পঞ্চগড় সিভিল সার্জন ডাঃ রফিকুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক শহীদুল শহীদ ইসলাম শহীদ, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি ও সমকাল, ইন্ডিপেন্ডেন্ট টিভির সফিকুল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বিডি নিউজের পঞ্চগড় প্রতিনিধি সাইফুল আলম বাবু ,যুগ্ম সাধারণ সম্পাদক সময় টিভির আব্দুর রহিম,স্বাস্থ্য কর্মকর্তা মো: হাসিবুর রহমান লাবু ।

এসময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রোনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

প্রেস ব্রিফিং এ সিভিল সার্জন ডাঃ রফিকুল হাসান জানান, ভিটামিন এ প্লাস ক্যাস্পেইন আগামী ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে।

জেলার ৫ উপজেলা ও ১টি পৌরসভায় এক হাজার ৭৭টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ১৭ হাজার ৭শ ৫০ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৩৭ হাজার ২শ ৫১ জন শিশুকে খাওয়ানো হবে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল।