শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

ঝালকাঠির নলছিটিতে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কর্মশালা

জাগো ডেস্ক
প্রকাশ: ৬ জুন ২০২২, ০৫:৩৯ পিএম
কপি হয়েছে!

জেলার নলছিটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলার কৃষি প্রশিক্ষণ সেন্টারে কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জোহর আলী।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগ। এর সঙ্গেই রয়েছে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের চ্যালেঞ্জ। রাষ্ট্রীয় উন্নয়নের অংশীদার বিভিন্ন উপজেলার সমন্বিত উদ্যোগ এসব চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়ক হবে। তিনি বলেন, সকলের মতামতের ভিত্তিতে মাঠ পর্যায়ের সমস্যা চিহ্নিত করা গেলে রাষ্ট্রীয়ভাবে পরিকল্পনা গ্রহণে এটি কার্যকর ভূমিকা রাখবে।
প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান ও পৌর মেয়র আব্দুল ওয়াহেদ খান। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেস ইনোভেশন ইউনিটের সহযোগিতায় নলছিটি কৃষি প্রশিক্ষণ সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী।
পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, সবার জন্য বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা শীর্ষক প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে কর্মশালায় অংশগ্রহণকারীরা ১০টি গ্রুপে ভাগ হয়ে সমস্যা ও চ্যালেঞ্জ মোকাবিলায় সুপারিশ তুলে ধরেন।
কর্মশালায় নলছিটির উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্টজনরা অংশগ্রহণ করেন।