২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

ফুলবাড়ীয়ায় সিসিডিবি ও সিপিআরপির সহযোগিতায় চারা গাছ বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০৬ জুন ২০২২

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় সিসিডিবি ও সিপিআরপির সহযোগিতায় স্থানীয় ফোরাম সদস্যদের মাঝে মাল্টা গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জুন) সকালে উপজেলার রাঙামাটিয়া ইউনিয়নের হাতীলেইট গ্রামে সংস্থাটির প্রোগ্রাম অফিসার উজ্জ্বল রত্নের সার্বিক পরিচালনায় চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার পৃতীশ চন্দ্র পাল। প্রধান অতিথি তার বক্তব্যে মাল্টা ফসল রোপণ পদ্ধতি ও উপকারিতা সম্পর্কে আলোচনা করেন।

বক্তব্য রাখেন এরিয়া ম্যানেজার রিচার্ড দোবে। এসময় সমাজ সংগঠক আরিফুজ্জামান ও হাসি চক্রবর্তী সহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

এর আগে রবিবার (৫ জুন) উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর এলাকায় স্থানীয় ফোরাম সদস্যদের মাঝে সংস্থাটির সহযোগিতায় মাল্টা গাছের চারা বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট তথ্যমতে, সংগঠনটির প্রায় ৩ শতাধিক সদস্যদের মাঝে ২৪ শত মাল্টা গাছের চারা বিতরণ করা হয়েছে। সিসিডিবি ও সিপিআরপির পক্ষ থেকে চারা পেয়ে উচ্ছাস প্রকাশ করেন উপকারভোগীরা। এসময় তারা সিসিডিবি ও সিপিআরপি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০৬ জুন ২০২২

ফুলবাড়ীয়ায় সিসিডিবি ও সিপিআরপির সহযোগিতায় চারা গাছ বিতরণ

লিংক কপি হয়েছে!