২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সাভারে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

জাগো ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ০৭ জুন ২০২২

সাভারে একটি মাদ্রাসার চার শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৭০ বছর বয়সী জয়নাল আবেদিন নামে এক বৃদ্ধ কবিরাজকে গ্রেফতার করে আদালতে প্রেরণ সাভার মডেল থানা পুলিশ। নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোমবার (৬ জুন) রাতে উপজেলার সদর ইউনিয়নের দেওগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে স্থানীয়দের কাছে কবিরাজ নামেই পরিচিত এবং সে দেওগাঁ পশ্চিমপাড়া এলাকার মৃত জয়নাল মুন্সীর পুত্র।

পুলিশ জানায়, কয়েক দিনের ব্যবধানে দেওগাঁও এলাকার দারুস সালাম মাদ্রাসার চার শিশু শিক্ষার্থীকে কৌশলে বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে কবিরাজ জয়নাল আবেদিন। পরে ভুক্তভোগী শিশুরা বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের ধর্ষণের চেষ্টার বিষয়টি খুলে বললে এক শিশুর পরিবার কবিরাজ জয়নাল আবেদিনকে প্রধান আসামি করে সাভার মডেল থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ দেওগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

এ ব্যপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগের মামলায় আজ দুপুরে বৃদ্ধকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ফটো কার্ড প্রিভিউ
মঙ্গলবার, ০৭ জুন ২০২২

সাভারে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

লিংক কপি হয়েছে!