শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

সাভারে আশ্রয়ন প্রকল্পে গৃহ প্রত্যাশীদের যাচাই-বাছাই সভা অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ৭ জুন ২০২২, ০৭:৩০ পিএম
কপি হয়েছে!

সাভারে আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী নির্বাচন করতে যাচাই-বাছাই সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ জুন) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সাভার উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

এসময় সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুর রহমান ও বিভিন্ন জনপ্রতিনিধিসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পর্যায়ক্রমে সরকারের এ আশ্রয়ন প্রকল্পের কাজ রয়েছে চলমান, হয়তো কখনো আবেদন গ্রহন, কখনো সরেজমিন তদন্ত, কখনো যাছাই বাছাই, কখনো চূড়ান্ত তালিকা, কখনো বা ঘর নির্মাণ আর কখনো বা হাসিমুখে হাসি ফুটিয়ে ঠিকানাহীনদের নতুন ঠিকানা হস্তাস্তর। এ ভাবেই চলছে, আর সরকারের বক্তব্য প্রত্যেকের ঠিকানা নিশ্চিত না হওয়া পর্যন্ত চলতে থাকবে এ কার্যক্রম। যা বাংলায় কেন বিশ্বের ইতিহাসে বিরল।