শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

নোয়াখালীর বসুরহাট পৌরসভার বাজেট ঘোষণা

জাগো ডেস্ক
প্রকাশ: ৮ জুন ২০২২, ০৫:৩৮ পিএম
কপি হয়েছে!

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ২০২২-২৩ইং অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়।

বুধবার বিকেল সাড়ে ৩টায় বসুরহাট পৌরসভা কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট ঘোষণা করেন, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি ৮৬ কোটি ৯১ লক্ষ ২১ হাজার ৫০৪ টাকার বাজেট ঘোষণা করেন। এতে রাজস্ব আয় ২৯ কোটি ৯১ লক্ষ ২১ হাজার ৫০৪ টাকা এবং রাজস্ব ব্যয় ২৬ কোটি ৬ লক্ষ ২০ হাজার ২৮ টাকা প্রস্তাব করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, বসুরহাট পৌরসভার প্যানেল মেয়র নুর হোসাইন ফরহাদ, বসুরহাট পৌরসভার সচিব হালিম উল্যাহ, প্রশাসনিক কর্মকর্তা গোলাম ছারওয়ার, হিসাব রক্ষক কর্মকর্তা মাঈন উদ্দিন, সহকারী প্রকৌশলী মোঃ ইয়াছিন, বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নিজামসহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও জাতীয় দৈনিক ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ।

বাজেট পেশ কালে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, পৌরসভার উদ্যোগে দৃষ্টি নন্দন ওয়াক ওয়ে ও বাইপাস সড়কের কাজ সম্পন্ন করা হয়েছে। শীঘ্রই বিশুদ্ধ পানি সরবরাহের কাজ শেষ করা হবে। কিশোর গ্যাং এর নেতাদের তালিকা প্রশাসনের কাছে দেওয়া হয়েছে। প্রশাসন এ ব্যাপারে অভিযান চালাচ্ছে। ড্রেনেজ ব্যবস্থার সংস্কারের জন্য প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণ করা হয়েছে।