শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

কুমিল্লার লাকসাম পৌরসভার ১৬৮ কোটি টাকার বাজেট ঘোষণা

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ জুন ২০২২, ০১:২০ পিএম
কপি হয়েছে!

জেলার লাকসাম পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের ১৬৮ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সকাল ১০টায় তাজুল ইসলাম সম্মেলন কক্ষে পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের এ বাজেট ঘোষণা করেন। এবারের বাজেটে নতুন কোন কর আরোপ করা না হলেও আওতা বৃদ্ধি করা হয়েছে।
এছাড়াও লাকসাম পৌরসভাকে বিশ্ব ব্যাংকের অর্থায়নে এমজিএসপি প্রকল্পে অর্ন্তভূক্ত করায় আগামী অর্থ বছর হতে পরবর্তী ৫ বছরে প্রায় ৩০০ কোটি টাকার বহুমুখী প্রকল্প বাস্তবায়ন করা হবে। এছাড়াও লাকসাম পৌরসভাকে এলজিইডি-এর আওতায় ইউআইআইপি প্রকল্পে অন্তর্ভুক্ত করার কাজ চলছে।
বাজেট ঘোষণাকালে পৌর মেয়র জানান, বাজেটে মোট আয় ধরা হয়েছে ১৬৮ কোটি ৬ লাখ ১০ হাজার ৭৯১ টাকা। প্রায় পৌনে ২ কোটি টাকা উদ্বৃত্ত রেখে ব্যয় ধরা হয়েছে ১৬৬ কোটি ২৬ লাখ টাকা। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২৪ কোটি ১৬ লাখ ৭০ হাজার ৪৬৪ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ১৩ লাখ টাকা। বাজেটে উন্নয়ন আয় ধরা হয়েছে ১৪১ কোটি ৯৪ লাখ ৬৪ হাজার ৭৭৫ টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১৪১ কোটি ২৮ লাখ টাকা। এবারের বাজেটে রাস্তাঘাট নির্মাণ খাতে সর্বোচ্চ ৪০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়। এছাড়াও অবকাঠামো উন্নয়ন কাজ বাস্তবায়নে ৩০ কোটি টাকা, ব্রিজ ও কালভার্ট নির্মাণে ২২ কোটি টাকা, শহরের একটি জলাশয় ও ৪টি দিঘীর সৌন্দর্য্য বর্ধন ও ওয়ার্কওয়ে নির্মাণে ২০ কোটি টাকা, পানি নিস্কাষণ ও জলবদ্ধতা নিরসনে ১৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এ সময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াছমিন, হিসাব রক্ষন কর্মকর্তা আক্তার হোসেন, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আহমেদ, কাউন্সিলর খলিলুর রহমান, নাসিমা সুলতানা, শাহজাহান মজুমদার, এডভোকেট মাসুদ হাসান, আবু ছায়েদ বাচ্চু, দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।