শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

নাটোরে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে কর্মশালা

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ জুন ২০২২, ০১:২৫ পিএম
কপি হয়েছে!

২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল নয়টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন- রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাদিম সারওয়ার কর্মশালায় সভাপতিত্ব করেন।
জেলা প্রশাসক বলেন, এমডিজি অর্জন, সূবর্ণজয়ন্তীর পথ পরিক্রমা পেরিয়ে আমরা এখন সমৃদ্ধির পথে দ্রুত ধাবমান। ২০৩০ সালে এসডিজি বাস্তবায়ন করে ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করছে। কাঙ্খিত অগ্রযাত্রায় ১০টি উদ্যোগের চ্যালেঞ্জ মোকাবেলায় এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
কর্মশালায় সরকারি ও বেসরকারি দপ্তরের নির্বাহী, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতা, রোভার স্কাউটসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালার দ্বিতীয় অধিবেশনে দলগত কার্যক্রম শেষে সুপারিশমালা উপস্থাপন করা হয়।