শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ময়মনসিংহে ওরিয়েন্টেশন কর্মশালা

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ জুন ২০২২, ০৩:৩০ পিএম
কপি হয়েছে!

আগামী ১২ জুন থেকে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন। এই ক্যম্পেইনে ৬-১১ মাস বয়সী শিশুকে ১ টি নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১ টি লাল রঙের ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে ।
এই ক্যম্পেইন আগামী ১২ জুন থেকে শুরু ১৫ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ সিভিল সার্জন কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে ওরিয়েন্টেশন কর্মশালায় ক্যম্পেইন বিষয়ে সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম ব্রিফিং করেন ।
ব্রিফিং এ জানানো হয়, ৩হাজার ৬৫৬টি কেন্দ্রে ৭ হাজার ৯১২জন স্বেচ্ছাসেবক ও সুপারভাইজার এর সহায়তায় এই ক্যাম্পেইন পরিচালিত হবে। এতে ১১ মাসের নিচে ৮৬ হাজার ৭৭০জন এবং ৫ বছরের নিচে ৭ লাখ ৪০হাজার ৩১৭জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে।
এ সময় ডেপুটি সিভিল সার্জন ডা. পরীক্ষিত কুমার পাড়, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেনসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।