শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

মসিকের ৪২০ মিটার ড্রেন এবং ২১০ মিটার সড়কের নির্মাণকাজ উদ্বোধন

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ জুন ২০২২, ০৪:০৮ পিএম
কপি হয়েছে!

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডে প্রায় ১ কোটির টাকা ব্যায়ে রাস্তা ও ড্রেনের কাজ উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। আজ বৃহস্পতিবার বেলা ০২ টায় চৌরঙ্গী মোড় থেকে জুবলী কোয়ার্টার মোড় পর্যন্ত ৪২০ মিটার আরসিসি ড্রেন এবং ২১০ মিটার আরসিসি সড়কের উদ্বোধন করেন মেয়র।

উদ্বোধনকালে মেয়র জানান, ময়মনসিংহ সিটির সকল ওয়ার্ডে ব্যাপক গতিতে উন্নয়নকাজ চলছে। এসব কাজকে সম্পন্ন হলে নাগরিকদের জীবনমানের দৃশ্যমান পরিবর্তন ঘটবে।

চলমান বর্ষায় ড্রেনসমূহকে সচল রাখতে সহযোগিতা কামনা করেন মেয়র। তিনি বলেন, নগরীকে জলাবদ্ধতামুক্ত রাখতে ড্রেন ও খালে ময়লা ফেলা, পাইলিংয়ের মাটি ড্রেনে ফেলা ইত্যাদি থেকে বিরত থাকতে হবে। সকলের সহযোগিতা ছাড়া জলাবদ্ধতার চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয়।

উদ্বোধনকালে ১২ ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আনিসুর রহমান আনিস, ১০, ১১, ১২ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকশানা শিরীন, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, সহকারী প্রকৌশলী জীবন কৃষ্ণ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন৷