শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

সিতাকুণ্ডে অগ্নিকান্ডে আহতদের সহায়তায় গাজীপুরের আকরাম হোসেন

জাগো ডেস্ক
প্রকাশ: ৯ জুন ২০২২, ০৯:১১ পিএম
কপি হয়েছে!

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোর ভয়াবহ অগ্নিকান্ডে চিকিৎসাধীন অগ্নিদগ্ধদের চিকিৎসা সহায়তা পৌঁছে দিয়েছেন গাজীপুর-৩ আসনের এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজের বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী আকরাম হোসেন বাদশা।

তিনি গতকাল রাতে চিকিৎসাধীন অগ্নিদগ্ধদের জন্য বিপুল পরিমাণ ঔষধ সামগ্রী নিয়ে গাজীপুর থেকে চট্টগ্রাম রওনা হন।

আজ (৯ জুন) সকালে বিপুল অংকের ঔষধ সামগ্রী আগুনে পুড়া দগ্ধ মানুষকে চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশে পরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ শামীম আহমেদ এর নিকট হস্তান্তর করেন।

আকরাম হোসেন হোসেন বাদশা গণমাধ্যম কে জানান, অগ্নিদগ্ধ রোগীদের সঠিক চিকিৎসার জন্য বিদেশী ও পাঁচ শত ইঞ্জেকশন হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, প্রতিটি ইঞ্জেকশনের বাজার মূল্য ৬ থেকে ৮ হাজার টাকা।

আকরাম বলেন, এসব ইঞ্জেকশন আগুনে পুড়া রুগীদের জন্য ব্যবহার করা হয়। তবে এসব ইঞ্জেকশন স্বল্পতম সময়ে সংগ্রহ করা সহজসাধ্য ছিল না।

উল্লেখ্য, আকরাম হোসেন বাদশা করোনাকালে ত্রাণ সামগ্রী বিপুল জনগোষ্ঠির কাছে পৌঁছে দিয়ে আলোচিত হন। তাছাড়া তিনি বিশ্বের বহু দেশে দারিদ্রপীড়িত ও যুদ্ধবিধ্বস্ত জনগোষ্ঠির কাছে ত্রাণ বিতরণ করে একজন আলোচিত ব্যক্তিত্ব।