শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

খাগড়াছড়ির দীঘিনালায় মস্তকবিহীন মরদেহ উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২২, ১২:০৭ পিএম
কপি হয়েছে!

খাগড়াছড়ির দীঘিনালায় সড়কের পাশ থেকে মস্তক বিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা আজ শুক্রবার (১০জুন) ভোরে ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় সড়কের পাশে মরাদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ মাথাবিহীন মরাদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানান মৃত ব্যক্তি দীঘিনালার একজন চা দোকানদার ছিলেন। ঘটনাটি উপজেলার মেরুং ইউনিয়নের হাজাছড়া এলাকায় ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম হাজাছড়া গ্রামের সফিকুল ইসলামের ছেলে। তিনি ছোট মেরুং বাজারে চাক দোকান করতেন। গতকাল  বৃহস্পতিবার মেরুংয়ে হাটবার ছিল। সে কারণে তার রাতে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওয়ানা দিতে বিলম্ব হয়। স্থানীয়দের ধারণা, বাড়ি ফেড়ার পথেই তাকে হত্যা করা হয়েছে।

আজ সকাল ১০টার দিকে ঘটনাস্থলে উপস্থিত মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং তখনও নিহতের মস্তক উদ্ধার হয়নি।