শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

ভারতে মহানবী (সা.) কে নিয়ে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ ও মিছিল

জাগো ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২২, ০৬:৫৫ পিএম
কপি হয়েছে!

ভারতে মহানবী (সা.) কে নিয়ে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে শুক্রবার ১০ই জুন সারাদেশের ন্যায় ময়মনসিংহে বিক্ষোভ কর্মসূচির করেছে ইসলামী আন্দোলন ময়মনসিংহের নেতাকর্মীরা।

ভারতের ক্ষমতাসীন বিজেপি মুখপাত্র কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (স.) ও উম্মাহাতুল মুমিনীন হযরত আয়েশা (রা.)-এর শানে আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১০ জুন শুক্রবার বাদ জুমু’আ,ময়মনসিংহ বড় মসজিদ থেকে বিক্ষোভ সমাবেশ শুরু হয়ে টাউন হল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

উক্ত কর্মসূচিতে দোয়া পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি মুফতি এয়াকুব সাঈদ।

এসময় উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন ময়মনসিংহ উত্তর শাখার সভাপতি মুফতি গোলাম মাওলা ভুইয়া ও সাধারন সম্পাদক মুফতি হাবিবুল্লাহ, ময়মনসিংহ দক্ষিণ শাখার সভাপতি মাওলানা মামুনুর রশিদ ও সাধারন সম্পাদক মাওলানা সাইফুল্লাহ মানছুর। এছাড়াও জাতীয় শিক্ষক ফোরামের জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মফিজুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাওলানা ইলিয়াস আহমেদ ও সাধারন সম্পাদক এইচ এম হুজাইফা, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আরিফুল ইসলাম জুয়েল ও অন্যান্য ওয়ার্ড থেকে আগত আব্দুল্লাহ আফান কায়েস, আব্দুর রাজ্জাক, লিটন, সিরাজুল ইসলাম ও জিয়াউর হকসহ অন্যান্য সদস্যরা।