২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

সাভারে অজ্ঞাত ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

জাগো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১১ জুন ২০২২

সাভারে জঙ্গলে ঘেরা পরিত্যক্ত একটি বাউন্ডারির ভিতর থেকে হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ জুন) সকালে পৌরসভার আনন্দপুর সিটি ল্যান্ডের বালুর মাঠ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ওই বাউন্ডারির ভিতরে ময়লা ফেলতে গিয়ে পাশের বাড়ির এক নারী মরদেহটি দেখতে পান। প্লাস্টিকের দড়ি দিয়ে মরদেহের হাত-পা বাঁধা ও গলা গামছা দিয়ে পেঁচানো অবস্থায় ছিল। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাঈনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোর রাতে দুর্বৃত্তরা ওই ব্যক্তির গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করতে পারে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছেন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জাানন তিনি।

ফটো কার্ড প্রিভিউ
শনিবার, ১১ জুন ২০২২

সাভারে অজ্ঞাত ব্যক্তির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

লিংক কপি হয়েছে!