শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

খাগড়াছড়ির দীঘিনালা জাহাঙ্গীর আলমের মাথা উদ্ধার করা হয়েছে

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২২, ০৯:৩২ পিএম
কপি হয়েছে!

অবশেষে খাগড়াছড়ির দীঘিনালায় ক্ষুদ্র ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের মাথা উদ্ধার করা হয়েছে। সন্দেহভাজন হিসেবে ধৃত পারভেজের স্বীকারোক্তিতে রাত সোয়া ৮টার দিকে গোবরের নিচে লুকানো অবস্থায় জাহাঙ্গীর আলমের মস্তকটি উদ্ধার করে পুলিশ।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পেয়ার আহমেদ মাধা উদ্ধারের সত্যতা স্বীকার করে ধৃত পারভেজের স্বীকারোক্তিতে তার বাড়ির পাশে গোবরের নিচে লুকানো অবস্থায় জাহাঙ্গীর আলমের মাথাটি উদ্ধার করা হয়। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত জানাতে অপারকতা প্রকাশ করেন তিনি।
শুক্রবার (১০ জুন) সকালে হাজাছড়া যাওয়ার পথে ডেবার পাড়ে মাথা বিহীন ক্ষুদ্র ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। এসময় তার সাথে আলু, ডাল, বিস্কুট ইত্যাদি বাজার সদাই হাতে ছিলো। ঘটনার পর থেকে আশপাশের পুকুরে জাল ফেলাসহ নানা প্রক্রিয়ায় খোঁজাখুঁজি করেও জাহাঙ্গীর আলমের মাথা উদ্ধার করা সম্ভব হয়নি।

পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পারভেজ নামে ধৃত ব্যক্তি হত্যাকান্ডের কথা স্বীকার করে। পরে তাকে নিয়ে জাহাঙ্গীর আলমের মাথাটি উদ্ধার করা হয়।

জাহাঙ্গীর আলমের স্ত্রী ছাড়াও সাদিয়া আক্তার (১১) ফাহিমা আক্তার (৬) ও মহিমা আক্তার (১) তিন কন্যা সন্তান রয়েছে।