শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

নগরকান্দায় টিউবওয়েল থেকে পানি আনাকে কেন্দ্র করে মারপিট, আহত ৪

জাগো ডেস্ক
প্রকাশ: ১০ জুন ২০২২, ০৮:৫৪ পিএম
কপি হয়েছে!

ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের শশা গ্রামে ৯ জুন বৃহস্পতিবার সকালে টিউবওয়েল থেকে পানি আনাকে কেন্দ্র করে মারপিট করায় আহত হয়েছেন ৪ জন।

আহতরা নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। আহতরা হলেন রাহেলা বেগম (৫৫),সনিয়া আক্তার (২৩),মজিবর মিয়া (৬৫),প্রতিপক্ষ তানিয়া বেগম(২৩)।

শশা খালপাড় নতুন পাড়ার বাসিন্দা মজিবর মিয়ার টিউবওয়েল থেকে সকাল ৬.৩০ মিনিটের সময় একই বাড়িতে বসবাসরত উজ্জ্বল ফকিরের বউ তানিয়া পানি আনতে গেলে এমন সময় সনিয়া কল থেকে পানি নিবিনা বলে নিষেধ করে। বাক বিতন্ডা শরুর এক পর্যায়ে সেকেন্দার ফকির, এসকেন ফকির ও তাদের সন্তানরা ফারুক,উজ্জ্বল, মারুফ, হাবিবুল্লাহ,ফিরোজ সুজন গংরা মজিবর মিয়ার পরিবারের লোকজনের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়, লুটপাট,ভাংচুর করেন বলে অভিযোগ করেন।
এবিষয় মজিবর মিয়া বাদী হয়ে নগরকান্দা থানায় একটি অভিযোগ করেন।
বিবাদী পক্ষ উজ্জ্বল ফকির বলেন আমার বউ তানিয়া তাদের পাশের টিউবওয়েল থেকে পানি আনতে গেলে তাকে মারপিট করে সোনিয়া। আমরা চিল্লান শুনে এগিয়ে গেলে একপর্যায়ে তাদের ঘর থেকে বটি এনে আমাকে কোপ দিতে গেলে সেই কোপ তার মায়ের পায়ে লাগে।এছাড়া সোনিয়ার কারনে গ্রামের মানুষের ঘুম হারাম যেন কারে কোন সময় ফাঁসিয়ে দেয়।
মজিবর মিয়া বলেন ওরা আমার পরিবারের উপর হামলা চালায় মারপিট করে ভাঙ্গাচুরা করে এবং টাকা ও স্বর্নঅলংকার নিয়ে যায়।আমি থানায় অভিযোগ দিয়েছি।