শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
জনপদ

নীলফামারীর সৈয়দপুরে মাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষণ

জাগো ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২২, ১০:১৮ পিএম
কপি হয়েছে!

জেলার সৈয়দপুরে আজ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে ছয়দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এ প্রশিক্ষণের আয়োজন করেছে।
আজ শনিবার বেলা সাড়ে ১০টার দিকে শহরের কয়ানিজপাড়াস্থ সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজে ওই প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির পরিচালক (প্রশাসন ও অর্থ) অধ্যাপক ড. শাহ্ মোহাম্মদ আমির আলী প্রধান।
কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান জুয়েলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোর্স পরিচালক স্বপন কুমার নাথ, সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা ইয়াসমীন, নায়েমের প্রশিক্ষক মাসুদ রানা, শহীদুল ইসলাম, শাহ মো. আব্দুল মাবুদ প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জানান, আজ শনিবার শুরু হওয়া এ প্রশিক্ষণ আগামী ১৬ জুন বৃহস্পতিবার পর্যন্ত চলবে। ছয়দিন ব্যাপি এ প্রশিক্ষণে সৈয়দপুর উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩০ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করছেন।