রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ● ব্যালন ডি’অর না জিতেও ইয়ামালকে নিয়ে গর্বিত ফ্লিক ● এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ ●
Logo
রাজনীতি

পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:১৯ পিএম
কপি হয়েছে!

বাংলাদেশ জাসদের সমতা সংগ্রামের ৫৪ বছরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্নাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।

৩১ অক্টোবর শনিবার সকালে পঞ্চগড় জেলা শহরের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পঞ্চগড় জেলা কমিটির সভাপতি অধ্যাপক এমরান আল আমিনের সভাপতিত্বে জেলা কমিটির সাধারন সম্পাদক সুভাষ চন্দ্র রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক, পঞ্চগড় জেলার সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বাবুল।

বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ পঞ্চগড় জেলা কমিটি এ আলোচনা সভার আয়োজন করে। বক্তারা বলেন, আগষ্টের গনঅভ্যুত্থানে বাংলাদেশ জাসদ গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। দেশের জনগনের ভোটাধিকার রক্ষায় আন্দোলন সংগ্রাম করেছে। বর্তমানে দেশে তেল,গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অনেকটা বৃদ্ধি পেয়েছে। বাজার মূল্য নিয়ন্ত্রণে আনার জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি। তিনি পঞ্চগড়ের যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সরকারের সুনজর দেয়ার দাবি জানান।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ জাসদ জেলা কমিটির দপ্তর সম্পাদক মফিজার রহমান মন্জু, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল, সিনিয়র সহ সভাপতি সামস কিবরিয়া প্রধান, প্রচার সম্পাদক সাজ্জাদ আলম ভুট্টো, গন যোগাযোগ বিষয়ক সম্পাদক হায়দার আলী, অর্থ বিষয়ক সম্পাদক সজিব প্রধান বক্তব্য দেন।

আলোচনা সভায় জাসদের জেলা, উপজেলাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।