শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
বিদ্যাপীঠ

মহানবী (সঃ) কে কটুক্তির প্রতিবাদে গাজীপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২২, ০৩:৪০ পিএম
কপি হয়েছে!

ভারতে ক্ষমতাসীন বিজেপি’র মহানবীকে হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে অশালীন উক্তি ও কটুক্তির প্রতিবাদে এবং রাষ্ট্রীয়ভাবে ভারতীয় পণ্য বর্জণের দাবীতে গাজীপুর ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ।

আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ প্রাঙ্গণ থেকে সম্মিলিত শিক্ষার্থীবৃন্দের ব্যানারে শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে

ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিন করে পুনরায় কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা কটূক্তিকারী বিজেপির নেতাদের ফাঁসি দাবী করে বলেন, রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে সকল প্রকার ভারতীয় পণ্য ক্রয় বিক্রয় বন্ধ সহ মহান সংসদে ভারত সরকারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার দাবী করা হয়।