শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
বিদ্যাপীঠ

কাল জানা যাবে রাবির ভর্তির প্রাথমিক আবেদনের ফল

জাগো ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২২, ০৪:৪৭ পিএম
কপি হয়েছে!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রাথমিক আবেদন কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। আগামীকাল বুধবার (১৫ জুন) বেলা ১২টার পর থেকে শিক্ষার্থীরা রাবির ভর্তির প্রাথমিক আবেদনের ফল জানতে পারবেন। শিক্ষার্থীরা নিজ আইডি নম্বর দিয়ে রাবির ভর্তির ওয়েবসাইটে লগইন করার মাধ্যমে ফল জানতে পারবেন।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক বাবুল ইসলাম জানান, প্রাথমিক আবেদনের ফল প্রণয়নের কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। আগামীকাল বেলা ১২টা থেকে নিজ আইডি নম্বর দিয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে লগইন করে ফল জানতে পারবেন ভর্তিচ্ছুরা।

তিনি আরও জানান, মূলত এ আবেদনের ফল রোল নম্বর ভিত্তিক দেওয়া হয়। জিপিএ’র ভিত্তিতে করা এ ফল সিরিয়ালভিত্তিক ওয়েবসাইটে দেওয়া হবে। ভর্তিচ্ছুরা ওয়েবসাইটে লগইন করে জানতে পারবে চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত হয়েছেন নাকি হননি।

রাবির এই পরিচালক জানান, এ বছর তিন ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি ইউনিটে গ্রুপ পরিবর্তনের সুযোগ থাকছে। তাই কোন ইউনিটের কত জিপিএ পর্যন্ত শিক্ষার্থী চূড়ান্ত আবেদনর জন্য মনোনীত হয়েছে, তা আগামীকাল ১২টার পূর্বেই নোটিশের মাধ্যমে জানানো হবে। তাছাড়া ভর্তি পরীক্ষা সম্পর্কিত সকল তথ্য পেতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট নজর রাখার পাশাপাশি অন্য কোন সাইটের তথ্যে বিভ্রান্ত না হওয়ার কথা জানান তিনি।