২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

বাহাদুরপুর টিএসসি’র এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

জাগো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৫ জুন ২০২২

নাটোরের সিংড়া উপজেলার বাহাদুরপুর কারিগরি স্কুল এ্যান্ড কলেজের এসএসসি ২০২২ইং পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় দিকে বিদ্যালয় প্রাঙ্গনে পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন শিক্ষার্থীদের বৈশ্বিক সংগঠন গ্লোবাল স্টুডেন্ট ফোরাম’র উপদেষ্টা পর্ষদ সদস্য শেখ রিফাদ মাহমুদ।

উক্ত অনুষ্ঠানে সহযোগী অধ্যাপিকা এসমে তারা বানুর পরিচালনা ও প্রভাষক মিলটন মামুনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহানুর রহমান, সাহাজুল ইসলাম, হাফিজুর রহমান, সাইফুদ্দিন সাগর সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

ফটো কার্ড প্রিভিউ
বুধবার, ১৫ জুন ২০২২

বাহাদুরপুর টিএসসি’র এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

লিংক কপি হয়েছে!