২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

এসএসসি পরীক্ষা : কেন্দ্রসমূহের ২শ’ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২

এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রসমূহের ২শ’ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
কেন্দ্রগুলোতে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
আগামী রোববার থেকে এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) এবং দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
এ আদেশ আগামী রোববার থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে বলবৎ থাকবে।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ১৬ জুন ২০২২

এসএসসি পরীক্ষা : কেন্দ্রসমূহের ২শ’ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

লিংক কপি হয়েছে!