শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
বিদ্যাপীঠ

জবি ছাত্রলীগের উদ্যোগে বই বিতরণ

জাগো ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২২, ০৮:৪২ পিএম
কপি হয়েছে!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের উদ্যোগে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রফিক ভবন, বিজ্ঞান অনুষদ ও মুজিব মঞ্চ এলাকায় শিক্ষার্থীদের মাঝে এই বই বিতরণ কর্মসূচি পালন করা হয়।

জানা যায়, শিক্ষার্থীদের বই পাঠের অভ্যাস গড়ে তুলতে ও বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে জানাতে বই বিতরণ কর্মসূচি পালন করছে শাখা ছাত্রলীগ। এই কর্মসূচির আওতায় বঙ্গবন্ধু সম্পর্কিত ৩টি বই বিতরণ করা হয়েছে।

বইগুলো হচ্ছে ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘আমার দেখা নয়াচীন’ ও ‘কারাগারের রোজনামচা’। এই কর্মসূচি সামনে আরও বাড়ানো হবে বলে জানা গেছে।

জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজি বলেন, প্রথমদিনে তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করা হয়েছে। এই কর্মসূচি চলমান থাকবে। আমরা সব শিক্ষার্থীর মাঝে জাতির জনকের আদর্শ ছড়িয়ে দিতে চাই।

জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, আমরা চাই শিক্ষার্থীদের মাঝে বই পাঠের অভ্যাস গড়ে উঠুক। নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস তুলে ধরতে হবে। তাহলে এই প্রজন্ম বিপথে যাবে না।