২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

জবির ছাত্রী হলে চালু হলো গ্যাস সুবিধা

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২০ জুন ২০২২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবনির্মিত বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী হলে ছাত্রীদের রান্নার সুবিধায় গ্যাস সংযোগ দিয়েছে কর্তৃপক্ষ।

আজ সোমবার বিকেলে একমাত্র ছাত্রী হলে বাড়তি সুবিধার কথা বিবেচনা করে এই সংযোগ দেওয়া হয়।

হল সূত্রে জানা যায়, বিকেলে হলের ১২ তলা থেকে ১৬ তলা পর্যন্ত রান্নাঘরে গ্যাসের লাইন চালু করে। ছাত্রীদের জন্য প্রতি ফ্লোরে দুটো চুলা (চারটি বার্নার) আছে।

গ্যাস সংযোগ উদ্বোধন শেষে হলের প্রভোস্ট অধ্যাপক শামীমা বেগম বলেন, ছাত্রীদের মিলে মিশে নিয়ম মেনে সাবধানতার সাথে চুলা ব্যবহার করার নির্দেশ দেন।

উল্লেখ্য, সম্প্রতি একাধিক একাধিক গণমাধ্যমে বিষয়টি উঠে এলে প্রশাসন এই ব্যবস্থা নেয়।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ২০ জুন ২০২২

জবির ছাত্রী হলে চালু হলো গ্যাস সুবিধা

লিংক কপি হয়েছে!