● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ●
Logo
বিদ্যাপীঠ

বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বৃহস্পতিবার জবিতে ‘কনসার্ট ফর সিলেট’

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২২, ০৯:৪২ পিএম
কপি হয়েছে!

সিলেটের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘কনসার্ট ফর সিলেট’ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে আগামী ২৩জুন (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে পরিবেশনায় থাকবে বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহ।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, সিলেট বিভাগীয় জেলাগুলোতে বন্যায় মানবিক বিপর্যয় নেমে এসেছে।আমরা মানবিক সহযোগিতার অংশ হিসাবে এই কনসার্টের মাধ্যমে সংগ্রহকৃত অর্থ বন্যার্ত মানুষের জন্য পাঠাতে চাই। সেই ভাবনা থেকেই আমাদের এই আয়োজন।

প্রসঙ্গত, সিলেট ও সুনামগঞ্জের বর্ষণ-পাহাড়ি ঢলে বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিভাগের প্রধান নদী সুরমা, কুশিয়ারা বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটের ৬টি ও সুনামগঞ্জের ৬টি মোট ১২টি উপজেলায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। যার ফলে সাধারণ মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।