● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● ●
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ●
Logo
গণমাধ্যম

আলসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে জবি শিক্ষার্থী

জাগো ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২২, ১০:৫২ পিএম
কপি হয়েছে!

আলসারে আক্রান্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী আশরাফুল ইসলাম মারা গেছেন। বুধবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। আশরাফুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও তাজমহল রোডে।মৃত্যুকালে তাঁর বয়স ছিল ২৩ বছর।

আশরাফুলের সহপাঠী মুশফিকুর বলেন, বুধবার বিকেলে তার বুকে প্রচন্ড ব্যথা শুরু হলে ব্যথার ওষুধ খাওয়ানো হয়। কিন্তু ব্যথার ঔষধ খাওয়ার পর থেকেই তার নাক মুখ দিয়ে রক্তপাত শুরু হলে পরিবারের সদস্যরা হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আশরাফুল।

মুশফিকুর আরও বলেন, আশরাফুল প্রায় তিন-চার মাস ধরে আলসারে ভুগছিলেন। মাঝেমধ্যে অসুস্থ হয়ে পড়তো কিন্তু স্বাভাবিক ছিল তার সবকিছুই।

সহপাঠীরা জানান, আশরাফুল গতকালে আমাদের সাথে শেষ ক্লাস করেছে এটা কোনোভাবে আমরা মেনে নিতে পারছি না। তাকে আমরা কোনোরকম অসুস্থ কিংবা অস্বাভাবিক কিছু দেখি নাই। এ মৃত্যু হয়তো সত্যি কিন্তু আসলে মেনে নেওয়ার মতো না আমাদের জন্য।

আশরাফুলের মৃত্যুতে শোক নেমে এসেছে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সকল শিক্ষক -শিক্ষার্থীদের মাঝে। সহপাঠীরা তার হঠাৎ চলে যাওয়া কোনোভাবে মেনে নিতে পারছে না। সকলে তার আত্মার মাগফেরাত কামনা করেন।

আশরাফুলের মৃত্যুতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মহিউদ্দিন বলেন, আমি গতকাল তার ক্লাস নিয়েছি এবং সেই আমার শেষ ক্লাস করেছে এটা আমি ভাবতে পারছি না। আমরা প্রতিদিনের মতো গতকালও ক্লাস নিয়েছি সত্যি কিন্তু আমি জানতাম না যে সে অসুস্থ। আমি খুবই মর্মাহত এবং শোকাহত আশরাফুলের মৃত্যুতে। আমি ম্যানেজমেন্ট স্টাডিজ পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ এবং তার আত্মার মাগফেরাত কামনা করছি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।