বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●
Logo
জাতীয়

৩৭ হাজার ৮৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২২, ১০:৩৭ পিএম
কপি হয়েছে!

বিমান বাংলাদেশ এয়ার লাইন্সসহ তিনটি এয়ার লাইন্সের ১০৩টি হজ ফ্লাইটে এ পর্যন্ত  ৩৭ হাজার ৮৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।
আজ ঢাকায় হজ অফিসের এক বুলেটিনে জানানো হয়, ২৪ জুন রাত ১১টা পর্যন্ত সরকারি ব্যবস্থাপনার বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ৫৭টি, সৌদি এয়ার লাইন্সের ৪১টি এবং ফ্লাইনাস এয়ার লাইন্সের ৫টি হজ ফ্লাইটে এসব হজ যাত্রী নিরাপদে সৌদি আরবে অবতরণ করেন ।
বুলেটিনে বলা হয়, মোট ১০৩টি হজ ফ্লাইটে ৩ হাজার ৩৮৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ হাজার ৭শ’ ৪ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন। এবার ৩৫৯টি হজ এজেন্সীর মাধ্যমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৬০ হাজার হজযাত্রী সৌদি আরব যাবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই আগস্ট হজ অনুষ্ঠিত হবে বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে। আগামী ৩ জুলাইয়ের মধ্যে সব হজ এজেন্সীকে হজ যাত্রীদের নিরাপদে সৌদি আরবে পৌছানোর  ব্যবস্থা নিতে বলা হয়েছে।  গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়েছে। সৌদি আরবে হজযাত্রীদের যাত্রার শেষ ফ্লাইট হবে আগামী ৫ জুলাই।
আগামী ৪ জুলাই হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। এ পর্যন্ত  বিভিন্ন কারণে ২জন মহিলাসহ ৬ জন হজ যাত্রী ইন্তেকাল করেছেন। এরমধ্যে মক্কায় ৪ জন ও মদিনায় ২ জন  হজ যাত্রী ইন্তেকাল করেন।