● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
বিবিধ

শ্রীপুরে ট্রেনের ধাক্কায় শ্রমিক বাহি বাস দুমড়েমুচড়ে যায়, নিহত -৩

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ০৩:১৫ পিএম
কপি হয়েছে!

গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ রেললাইনের মাইজপাড়া এলাকায় শ্রমিকবাহী একটি বাসে ট্রেনের ধাক্কায় এক নারী শ্রমিকসহ চারজন নিহত হয়েছেন।

আজ রোববার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় অন্তত ১২ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজনের নাম প্রিয়া (১৮)। বাকি তিনজনের নাম-পরিচয় জানা যায়নি।
নিহত ও আহত সবাই উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকার জামান ফ্যাশনের শ্রমিক ছিলেন।

স্থানীয় বরমী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন গণমাধ্যম কে বলেন, আজ সকাল ৭টার দিকে মাইজপাড়া এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনের সঙ্গে জামান ফ্যাশনের শ্রমিকবাহী বাসের সংঘর্ষ হয়। এ সময় বাসটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নারী শ্রমিকের মৃত্যু হয়। এ ঘটনায় অন্তত ১৫ জন শ্রমিক গুরুতর আহত হন। এ ঘটনায় রেলক্রসিংয়ের পাশের ভবনের বেশির ভাগ অংশ ভেঙে গেছে।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল নাঈম গণমাধ্যম কে বলেন, দুর্ঘটনায় আহত অনেক শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আনিসুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত চারজন নিহত হয়েছে।

নিহতের পরিবারকে ২০ হাজার টাকা ও আহতদের ১০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

গাজীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্ল্যাহ্ বলেন, আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।