নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মজলিশপুর গ্রামের একটি সম্ভ্রান্ত বাড়ির বসতঘরে নগদ অর্থ, স্বর্ণালংকার, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অন্যান্য মূল্যবান মালামাল চুরির অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
মামলার বাদী মিরাজুল নুরিয়া (৩৩), পিতা- মৃত মাহমুদ সিদ্দিকী, উপজেলার পাইকুড়া ইউনিয়নের মজলিশপুর গ্রামের বাসিন্দা। তিনি অভিযোগ করেন, ২০২৬ সালের ১ জুন সকাল ৭টা থেকে ২৫ জুন রাত ১২:৩০টার মধ্যে কোনো এক সময় তাদের বসতঘরে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় কেন্দুয়া থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে বাংলাদেশ দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
বাদীর ভাষ্য অনুযায়ী, তার পিতা হঠাৎ অসুস্থ হওয়ার কারণে ১-৪-২০২৬ তারিখে ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বাদীর পরিবারের অন্যান্য সদস্যগণ চাকরির সুবাদে ঢাকায় অবস্থান করতেন এবং বাড়িতে কোনো লোকজন ছিল না। এদিকে তার পিতা গুরুতর অসুস্থ থাকায় পরিবারের সদস্যগণ চিকিৎসার জন্য ব্যস্ত হয়ে পড়েন এবং বাড়ির কোনো খোঁজ খবর নেয়ার সুযোগ হয় নাই। পরবর্তীতে বাদীর পিতা ২৫-০৬-২০২৬ তারিখ রাত ১২:৩০ মিনিটে মারা যায়। এই সুযোগে দুর্বৃত্তরা তার পিতার ঘরের তালা ভেঙে শয়ন কক্ষের আলমারি ও বড় স্টিলের বাক্সের তালা ভেঙে ভেতরে থাকা তার পিতার দীর্ঘদিনের সঞ্চয়কৃত নগদ অর্থ, স্বর্ণালংকারের মূল্য আনুমানিক ২৫ লাখ টাকা এবং জমির দলিল, শিক্ষাগত যোগ্যতার সনদ ও তার পিতার প্রতিষ্ঠিত কলেজের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অন্যান্য মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
মামলায় আশরাফ সিদ্দিকী (৫০) এবং আশফাকুল হক সিদ্দিকী (৪৮)-কে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, আশফাকুল হক সিদ্দিকী শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) গাড়িচালক হিসেবে কর্মরত আছেন।
মামলায় আশরাফ সিদ্দিকী (৫০) এবং আশফাকুল হক সিদ্দিকী (৪৮)-কে আসামি করা হয়েছে। থানায় অভিযোগের ভিত্তিতে ১ নং আসামিকে গ্রেফতার করার পর তার স্বীকারোক্তি অনুযায়ী ২ নং আসামিকে বিসিআইসি হাউজিং কলোনী, ঢাকা হতে গত ৬ জুন সকাল ০৬ ঘটিকায় মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযান চালিয়ে আশফাকুল হক সিদ্দিকীকে গুরুত্বপূর্ণ কাগজের ফাইলসহ গ্রেফতার করা হয়।
অনুসন্ধানে জানা যায়, আসামিগণদের সাথে আমাদের জমিজমা সংক্রান্ত কোন বিষয় না থাকার পরেও বিগত একবছর আগে গ্রামের কয়েকজন গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে আমাদের বাড়িতে আসে। গণ্যমান্য ব্যক্তিগণ তাদের জমির কাগজপত্র এবং আমাদের জমির কাজগপত্রাদি দেখে তাদেরকে উপস্থিত সকলের সামনে জানিয়ে দেন যে, তোমাদের জমির কাগজপত্রাদির সাথে মামলা বাদী পক্ষের কাগজপত্রাদির কোন মিল নেই। এগুলো তোমাদেরকে কেউ বুঝ বুঝিয়েছে বলে গণ্যমান্য বক্তিগণ চলে যান।
চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
বিসিআইসির গাড়িচালক চুরি মামলা গ্রেফতার ও জেলহাজতে প্রেরণ
