● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
বিবিধ

ডিমলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

জাগো ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ০৫:৫৯ পিএম
কপি হয়েছে!

 

“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যের আলোকে নীলফামারীর ডিমলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর দ্বিতীয় দিনে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা, মাছের পোনা অবমুক্ত করণ ও মৎস্য চাষি-উদ্যোক্তাদের পুরস্কার প্রদান করা হয়েছে।

রবিবার(২৪-জুলাই/২২) সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে এসে পরিষদ চত্তরের পুকুরে ২৫ কেজি রুই, কাতলা, মৃগেলসহ নানা প্রজাতির মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন’র সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা সিনিয়র মৎস্য (অঃদাঃ) কর্মকর্তা আংগুরী বেগম।

এতে বক্তব্য দেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার, মৎস্য জীবি সমিতির সভাপতি অবিলাস চন্দ্র রায় প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারি বৃন্দ, বিভিন্ন মস্জিদ-মন্দির কমিটির নেতৃবৃন্দ, ক্ষুদ্র ও প্রান্তিক সৎস্য চাষিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ।