২০ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

খাগড়াছড়িতে পার্বত্য নারী সম্মেলন উদ্বোধন পার্বত্য নারীদের উত্তরাধিকার নিশ্চিত করার দাবি

জাগো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২

পার্বত্য নারীদের উত্তরাধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে বৃহষ্পতিবার (২৮ জুলাই ২০২২) সকাল ১১টায় খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে ‘উইমেন রিসোর্স নেটওয়ার্ক’ এর ১১তম পার্বত্য নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গল প্রদীপ জ্বালিয়ে সম্মেলন উদ্বোধন করেন মং সার্কেলের রাজা সাচিংপ্রু চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন, পুনর্বাসন ও অভ্যন্তরীন উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স (সংক্ষেপে শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স) এর চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার রাজা দেবাশিষ রায়। এতে সভাপতিত্ব করেন উইমেন রিসোর্স নেটওয়ার্কে কেন্দ্রীয় সমন্বয়ক এ্যাড. সুম্মিতা চাকমা। সম্মেলনের ধারণাপত্র পাঠ করেন খাগড়াছড়ি জেলা নারী নেটওয়ার্কের সমন্বয়কারী চিংমেপ্রু মারমা।

৩ পার্বত্য জেলা থেকে নারী প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন। সম্মেলন দিনব্যাপী চলবে।

ফটো কার্ড প্রিভিউ
বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২

খাগড়াছড়িতে পার্বত্য নারী সম্মেলন উদ্বোধন পার্বত্য নারীদের উত্তরাধিকার নিশ্চিত করার দাবি

লিংক কপি হয়েছে!