● তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● ●
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
তারেক রহমান কোনো পরাশক্তির কাছে মাথা নত করবেন না: মাদারীপুরে এমপি খোকন ● নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় শামা ওবায়েদ ● ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ● ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ●
Logo
বিবিধ

ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত – আহত শতাধিক

জাগো ডেস্ক
প্রকাশ: ৩১ জুলাই ২০২২, ০৪:২১ পিএম
কপি হয়েছে!

 

ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি নেতাকর্মীরা। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন আব্দুর রহিম নামে বিএনপির এক কর্মী। আহত হয়েছেন পুলিশসহ অন্তত ২০ জন।

রোববার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে জেলা কার্যালয়ের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম জেলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের বাসিন্দা। তিনি বিএনপির কর্মী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির পালনের জন্য সকাল থেকে বিএনপি নেতাকর্মীরা জেলা কার্যালয়ে জড়ো হতে থাকেন।

১১টার দিকে দলটির নেতাকর্মীরা জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের তর্কাতর্কি ও হাতাহাতি হয়। পরে তা সংঘর্ষে রুপ নেয়।

বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী রাবার বুলেট ছুড়ে। এতে গুলিবিদ্ধ হন দলটির বেশ কয়েক নেতাকর্মী। আহত হয় সাত পুলিশ কর্মকর্তাও।

তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণ পরই আব্দুর রহিম মারা যান।

সংঘর্ষের পর সদর রোডে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও পুরো শহর নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ।

ভোলা সদর থানার ডিউটি অফিসার কবির হোসেন বলেন, ‘বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে পুলিশের ওপর হামলা হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন মারা যাওয়ার কথা শুনেছি। তবে বিষয়টি নিয়ে পুরোপুরি নিশ্চিত নই।’