২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

পথচলার তৃতীয় বর্ষে কাব্য কিশোর

জাগো ডেস্ক
প্রকাশিত: সোমবার, ০১ আগস্ট ২০২২

নিয়মিত প্রকাশনায় গৌরব আর সাফল্যের সাথে দুই বছর অতিক্রম করেছে ই-সাহিত‍্য পত্রিকা কাব‍্য কিশোর। ২০২০ সালের আগস্ট মাসে অনলাইনে প্রথম প্রকাশের মধ্য দিয়ে প্রকাশনা কার্যক্রম শুরু হয়েছিল মাসিক সাহিত্য পত্রিকাটির।
কাব‍্য কিশোর মূলত ছড়া-কবিতা ভিত্তিক সাময়িকী হলেও এর ঝকঝকে চকচকে পাতায় শিশু-কিশোর উপযোগী গল্প এবং অন‍্যান‍্য লেখাও প্রকাশ হয়। শুরুতে পত্রিকাটির নাম মাসিক কবি ও কবিতার দেশ হলেও ২০২১ সালে বিশেষ কারণে নাম পরিবর্তন করে কাব‍্য কিশোর রাখা হয়।

প্রতিষ্ঠাতা সম্পাদক পারভেজ হুসেন তালুকদার এবং সহ-প্রতিষ্ঠাতা ছিলেন ছাব্বির হুসেন তালুকদারের হাত ধরেই যাত্রা শুরু হয় কাব‍্য কিশোর এর। পরবর্তীতে অনলাইনে বৃহৎ পরিসরে প্রকাশনা কার্যক্রম শুরুর লক্ষ্যে চলচ্চিত্র অভিনেতা ও লেখক এবিএম সোহেল রশিদকে প্রধান উপদেষ্টা করে ছয় সদস্যের একটি পরিচালনা কমিটি গঠন করা হয়।

কাব‍্য কিশোর মিশতে থাকে লেখক-পাঠকের হৃদয় আঙিনায়। বতর্মানে কাব‍্য কিশোর সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জটিচর গ্রাম থেকে অনলাইন মাধ্যমে প্রতি মাসে মাসিক সংখ্যা এবং বিভিন্ন দিবস-সহ বিশেষ সময়ে কাব‍্য কিশোর বিশেষ সংখ্যা প্রকাশ করে।

ফটো কার্ড প্রিভিউ
সোমবার, ০১ আগস্ট ২০২২

পথচলার তৃতীয় বর্ষে কাব্য কিশোর

লিংক কপি হয়েছে!