● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ● ●
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ● আট মাসে মানুষের কাছে বিএনপি অজনপ্রিয় হয়েছে: পঞ্চগড়ে সারজিস আলম ● পঞ্চগড়ে ভুয়া মামলা ও এআই প্রযুক্তিতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ●
Logo
শোবিজ

শফিক রিয়ানের গল্পে পার্থ শেখ’র শেষ চিঠি

শোবিজ ডেস্ক
প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৩:২৪ পিএম
কপি হয়েছে!

বর্তমান প্রজন্মের তরুণ অভিনয়শিল্পী পার্থ শেখ ও নওবা তাহিয়া নিজেদের প্রতিভা ও অভিনয় দক্ষতায় ইতিমধ্যেই দর্শকের মন জয় করেছেন। তাদের সাবলীল অভিনয়, পর্দায় উপস্থিতির অনবদ্য রসায়ন তাদেরকে নতুন একটি উচ্চতায় নিয়ে গেছে। সম্প্রতি তারা অভিনয় করেছেন নাটক ‘শেষ চিঠি’-তে।

নাটকটি চিত্রনাট্য করেছেন কথাসাহিত্যিক শফিক রিয়ান। দীর্ঘদিন লেখালেখির পর নাট্যজগতে তার এটি তৃতীয় কাজ। নাটকটি পরিচালনা করেছেন সাদনান রনি। চিত্রগ্রাহক ছিলেন ইমাদ ইমরান।

‘শেষ চিঠি’ ভালোবাসা, সম্মর্কের ভাঙাগড়ার গল্প।সম্পর্কের ভাঙাগড়া, ভালোবাসা আর ত্যাগের সার্বজনীন চিত্র ফুটে উঠেছে নাটকটিতে। নাটকের শুটিং হয়েছে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে।

সাদনান রনি বলেন, ‘শফিক রিয়ানের সঙ্গে এটা আমার প্রথম কাজ। গল্পকে নাটকে রূপ দিতে পেরেছি এটা আমার জন্য আনন্দের। গল্পটিতে সম্পর্ক, আত্মত্যাগ আর ভালোবাসার টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়ে যাবে, যেখানে শেষ দৃশ্য দর্শকদের মনে গভীর আবেগ ছুঁয়ে যাবে। আশা করছি দর্শকরাও মুগ্ধ হবেন।’

অভিনেতা পার্থ শেখ বলেন, ‘শেষ চিঠি’ আমার জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা। গল্পটা একেবারেই আমাদের চারপাশের পরিবারের কথা বলে। শফিক রিয়ানের সঙ্গে এটি আমার তৃতীয় কাজ। গল্প ও প্লট খুব প্রাঞ্জল এবং হৃদয়স্পর্শী। আশা করি, দর্শকেরাও এই গল্পে নিজেদের খুঁজে পাবেন।’

অভিনেত্রী নওবা তাহিয়া বলেন, শেষ চিঠি’ আমার জন্য ছিল এক অনন্য অভিজ্ঞতা। এখানে আমি একজন চিত্রশিল্পীর চরিত্রে অভিনয় করেছি। শফিক রিয়ানের সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। গল্পটি সহজ হলেও এতে যে আবেগ ও বাস্তবতার ছোঁয়া আছে, তা দর্শকদের নিজের জীবনের প্রতিফলন খুঁজে পেতে সাহায্য করবে বলে আমি বিশ্বাস করি।

নাটকটিতে পার্থ শেখ ও নওবা তাহিয়া ছাড়াও আরো অভিনয় করেছেন, শেখ স্বপনা, মনির, ফারুক,নিসা প্রমুখ।

নাটকটি ঈদের চতুর্থ দিন এনটিভিতে সম্প্রচারিত হবে। পরবর্তীতে ইউটিউবে মুক্তি পাবে।