ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট মঙ্গলবার বিকালে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এসকেন মাতুব্বর এর বাড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জালাল মাতুব্বর এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী,অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন,ইউনিয়ন কৃষক লীগের সভাপতি কাজী ছানোয়ার সহ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় শাহাদাব আকবর লাবু চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের উন্নয়ন করেছেন, আমার মা সৈয়দা সাজেদা চৌধুরীর নগরকান্দা – সালথা উপজেলার উন্নয়নে বিশেষ ভুমিকা রেখেছেন,আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আপনাদের নিয়ে কাজ করছি সামনে জাতীয় নির্বাচন আমাদের প্রতিটি নেতা কর্মী হাতে হাত রেখে একসাথে কাজ করে নৌকা বিজয় এর লক্ষ্যে সকলকে কাজ করার জন্য আহবান জানান। ইউনিয়ন এর উন্নয়ন নিয়ে আলাপ আলোচনা হয় এই মতবিনিময় সভায়।
