শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

প্রকাশ পেল ‘বর্ডার’ সিনেমার পোস্টার

জাগো ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২২, ০৪:৪২ পিএম
কপি হয়েছে!

প্রকাশ পেয়েছে ‘বর্ডার’ সিনেমার পোস্টার। বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার পেজে পোস্টারটি অবমুক্ত করা হয়। সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির।

বাংলাদেশ-ভারত সীমান্তের মানুষদের জীবনযাত্রা ও ওই অঞ্চলের বিভিন্ন চোরাচালান নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।

সিনেমাটি প্রসঙ্গে সৈকত নাসির জানান, সীমান্ত এলাকার বিভিন্ন ঘটনার পাশাপাশি রাজনীতি, ধর্ম, চোরাচালান নিয়ে কাহিনী। এগুলো ইস্যু করেই এগিয়ে যাবে সিনেমাটি। দর্শক ভিন্ন ধরনের পলিটিক্স দেখতে পাবে এ সিনেমায়।

জানা গেছে, ইতিমধ্যে সেন্সর বোর্ডে জমা পরেছে সিনেমাটি। সেন্সরের কোনো আপত্তি না থাকলে আগামী ৯ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি দিতে চান নির্মাতা সৈকত নাসির।

ম্যাক্সিমাম এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই সিনেমায় অভিনয় করেছেন আশীষ খন্দকার, সুমন ফারুক, সান্জু জন, অধরা খান, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধাসসহ আরো অনেকে।