সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কিছু তরুণ মিলে একটি ফেসবুক গ্রুপ খুলে নাম দেন “আমাদের বেলকুচি” যেখানে এখন সদস্য সংখ্যা ৪৪ হাজার। প্রাথমিক অবস্থায় এই গ্রুপের এডমিন প্যানেলের মূললক্ষ ছিল বেলকুচির সবাইকে একটি প্লাটফর্মে এ্যাড করানো এবং গ্রুপের এডমিন প্যানেলের পূর্বে থেকেই চিন্তা ধারা ছিল সবাইকে একত্রিত করার মাধ্যমে সামাজিক ও মানবিক কাজ করা।
এরই ধারাবাহিকতায় যাত্রা শুরু বেলকুচি ফেসবুক গ্রুপ, গ্রুপ খোলার আড়াই বছরের মধ্যে এডমিন প্যানেল থেকে অসংখ্য মানবিক ও সামাজিক কাজ সম্পন্ন করেছেন গ্রুপটির এডমিন প্যানেল।
তার মধ্যে এই গ্রুপের এডমিন প্যানেল থেকে আরেকটি উদ্যোগ গ্রহণ করেন বেলকুচি উপজেলাসহ আশেপাশে হত দরিদ্র পরিবার গুলোর জন্য সুপেয় পানির ব্যবস্থা করাসহ তাদেরকে টিউবওয়েল প্রদান করা। ইতিমধ্যে তারা গ্রুপের এডমিন প্যানেল থেকে সর্বমোট একশত হত দরিদ্র পরিবারে টিউবওয়েল দিয়েছেন।
বিভিন্ন যায়গায় পথচারীদের সুবিধার্থে টিউবওয়েল করে দিয়েছেন, মসজিদ, মাদ্রাসায় ওযুর সুবিধার্থে টিউবওয়েল দিয়েছেন। সবগুলো টিউবয়েল পাকা করে দিয়েছে “আমাদের বেলকুচি” ফেসবুক গ্রুপের এডমিন প্যানেল।
এ সম্পর্কে গ্রুপের এডমিন প্যানেলের অন্যতম দুই সমন্বয়ক জাহিদ হাসান (মিঠু) ও জুয়েল আল হাসান বলেন, আমরা চেষ্টা চালাচ্ছি বেলকুচি উপজেলাসহ আশপাশের বিভিন্ন এলাকার অসহায় হত দরিদ্র পরিবারগুলোকে বিনামূল্যে একটি করে টিউবওয়েল দেওয়া, যাতে করে তারা সুপেয়, বিশুদ্ধ পানি পান করতে পারে।
এছাড়াও আমরা বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় টিউবওয়েল, ওযুখানাসহ নানা রকম কার্যক্রম চলমান রাখার চেষ্টা চালাচ্ছি। আমরা আশাকরি এই গ্রুপের মাধ্যমে একদিন শতাধিক নয়, হাজার হাজার মানুষের উপকার হবে বলে বিশ্বাস করি। আর সবচেয়ে বড় ক্রেডিট যাদের না দিলেই নয়, তারা সব সময় আমাদেরকে আড়াল থেকে আর্থিক ভাবে, এবং নানা ভাবে বুদ্ধি দিয়ে এই কাজ গুলো সম্পাদন করার জন্য এগিয়ে আসতেছেন। তাদের জন্য সব সময় দোয়া থাকবে আমাদের পক্ষ থেকে পাশাপাশি আপনারাও তাদের জন্য দোয়া করবেন।
আমরা বিশ্বাস করি ‘আমাদের বেলকুচি’ গ্রুপ পুরো সিরাজগঞ্জ জেলার মধ্যে অন্যতম মাইলফলক হিসেবে একশত হত দরিদ্র পরিবারে টিউবওয়েল দেওয়ার মধ্যে দিয়ে যা ইতিপূর্বে কোনো ফেসবুক ভিত্তিক গ্রুপের এডমিন প্যানেল থেকে করেননি।
তারা আরও বলেন, আমাদের বেলকুচি গ্রুপের এডমিন প্যানেলের প্রতিটি সদস্য কর্মঠ যে কারণে আমরা সব সময় সুন্দরভাবে সব কাজ করতে পারি।
এর মধ্যে অন্যতম সদস্যরা হলেন, মুক্তার প্রামাণিক, সজিব হাসান, হাসিবুর রহমান, আমিরুল ইসলাম, হৃদয় হাসান, ইলিয়াস তালুকদার ইমন, রাকিব সরকার, রাসেল সরকার, রাকিব হাসান ও সালমা ইসলাম।
