বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ● পঞ্চগড়ে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ● শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ নেতাকর্মীরা ●
Logo
টেক দুনিয়া

ইউল্যাব মিডিয়া ক্লাবের নলেজ পার্টনার ব্রাইট স্কিলস: চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত

জাগো ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২২, ০৫:৩৭ পিএম
কপি হয়েছে!
দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে দূরত্ব যেন বাধা হয়ে না দাঁড়াতে পারে সে লক্ষ্যেই কাজ করছে বাংলাদেশের অন্যতম ই-লার্নিং প্রতিষ্ঠান ব্রাইট স্কিলস। প্রযুক্তির এই যুগে চাহিদার কথা চিন্তা করে বর্তমান প্রজন্মকে আত্মনির্ভরশীল করে তোলার প্রত্যয়ে সময়োপযোগী বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে অনলাইন ভিত্তিক এই শিক্ষা প্রতিষ্ঠান। এরই ধারাবাহিকতায় শনিবার (২০ আগস্ট) ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ মিডিয়া ক্লাব-এর সদস্যদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নলেজ পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ব্রাইট স্কিলস। শনিবার ব্রাইট স্কিলস কার্যালয়ে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ইউল্যাব মিডিয়া ক্লাব-এর পক্ষে সংগঠনটির সাধারণ সম্পাদক মোঃ ফায়েদ কারিম এবং ব্রাইট স্কিলস-এর পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আনোয়ার সাদৎ কবির চুক্তিপত্রে স্বাক্ষর করেন।