শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

জনপ্রিয় আরজে শান্ত’র জন্মদিন আজ

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ১২:৩১ এএম
কপি হয়েছে!

কথাশিল্পী মশিউর রহমান শান্ত, মাইক্রোফোনের সামনে বলে কিংবা বই এর পাতায় ছাপার অক্ষরে শ্রোতা কিংবা পাঠকদের মন্ত্রমুগ্ধ করে দেওয়া একজন মানুষ। ভালোবেসেছেন শব্দকে, রূপ দিয়েছেন কখনো মাইক্রোফোনে আবার কখনো বই এর পাতায়।

তার লেখালেখির শুরু আরো অনেকদিন আগে। পত্রিকার পাতায় নানা ফিচার কিংবা তারকাদের সাক্ষাৎকারে ছাপার অক্ষরে শোভা পেত শান্ত’র নাম। পত্রিকার পাশাপাশি মলাটবন্দী করেছেন ষোলটি বই। সবশেষ বইমেলায় প্রকাশ হয় তার বই ‘অভিমানের শহর’। জানা গেছে, খুব শিগ্রই পাঠকের জন্য আসছে তার নতুন বই ‘তিন বসন্ত’।

শুধু লেখালেখিতে নয়, অডিও-ভিডিও দু মাধ্যমেই রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। সংবাদ পাঠ, উপস্থাপনা, ভয়েস ওভার, মডেলিং সব ক্ষেত্রেই সমান্তরাম শান্ত। ফএম রেডিও শ্রোতাদের কাছে প্রিয় নাম আরজে শান্ত। প্রায় এক যুগ আগে বেসরকারি টেলিভিশনের মাধ্যমে পর্দার সামনে আসেন তিনি। এরপর এবিসি রেডিও, ঢাকা এফ এম সহ কাজ করেছেন অসংখ্য মিডিয়া প্লাটফর্মে। ‘বি পজেটিভ’, ‘পুলিশ ডায়েরী’ কিংবা ‘ধোকা’র মতো শ্রোতাপ্রিয় অনুষ্ঠানের মাধ্যমে মুখরিত করে রেখেছেন সমকালীন শ্রোতাদের। বর্তমানে কাজ করছেন রেডিও ধ্বনিতে। আহা জীবন এবং হোয়াইট কলার নামে দুটি শো নিয়মিত উপস্থাপনার পাশাপাশি প্রায়ই বিশেষ অনুষ্ঠানে শোনা যায় শান্ত’র কণ্ঠে সাবলীল উপস্থাপনা।

আরজে শান্ত সম্প্রতি নেপাল থেকে গ্লোবাল ইয়ুথ লিডার অ্যাওয়ার্ড লাভ করেছেন।

আজ ২৩ আগস্ট, মশিউর রহমান শান্ত’র জন্মদিন। ব্যক্তিজীবনে পরিবার সহ তিনি রাজধানীতে বসবাস করেন। জন্মদিনে আরজে শান্ত’র জন্য অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা, শুভ জন্মদিন।