শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ই-পেপার Logo
EN
ফুলবাড়ীয়ায় শতাধিক শিক্ষার্থী নিয়ে ক্যারিয়ার মিটআপ অনুষ্ঠিত ● নারায়ণগঞ্জের শ্রমিক আন্দোলন: শ্রেণিবৈষম‍্যের বাস্তবতায় “বিপ্রতীপ” কতটা প্রাসঙ্গিক? ● প্রিন্সেস ডায়ানা অ্যাওয়ার্ড পেলেন সামমাম সাকতি ● কটিয়াদী সরকা‌রি ক‌লে‌জের নবীন শিক্ষার্থীদের বরণ ● চাকরির আশায় রাশিয়ায় গিয়ে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত রাজু, মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ● তরুণদের খেলাধুলা সামগ্রী উপহার দিলেন ফুলবাড়ীয়া পৌর ছাত্রদল সা. সম্পাদক রাজু ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী ● সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ : রাষ্ট্রপতি ●
Logo
শোবিজ

বিহঙ্গের সুরের নতুন প্রযোজনা ‘চলো মানু‌ষের কাছে যাই’

জাগো ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ০২:০৯ এএম
কপি হয়েছে!

আলমগীর ইসলাম শান্তর গ্রন্থনা ও পরিকল্পনায় পঞ্চম বারের মতো ১১ জন আবৃত্তিশিল্পীকে নিয়ে ‘চলো মানুষের কাছে যাই’ শিরোনামে আবৃত্তি প্রযোজনা প্রকাশিত হলো। গতকাল বিহঙ্গের সুর ইউটিউব চ্যানেলে এই আবৃত্তি প্রযোজনাটি প্রকাশিত হয়। এই প্রযোজনা মোট ৫ জন কবির কবিতা নিয়ে সাজানো হয়েছে। শক্তি চট্টোপাধ্যায়, মৌসুমী ভৌমিক, অনিরুদ্ধ আলম, ওয়াইজ কুরুনি, মিয়াজান কবির প্রমুখ। মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন আবৃত্তি Online, বিহঙ্গের সুর ও শুদ্ধস্বর কবিতা মঞ্চ, সরকারি তিতুমীর কলেজ।

যারা অংশগ্রহণ করেছেন- মিসবাহিল মোকার রাবিন, পলি পারভীন , শহিদুল ইসলাম পাপ্পু, আলমগীর ইসলাম শান্ত, মো. ইসহাক আলী, প্রান্তিক হোসাইন, ঊর্মি আক্তার টুম্পা, তাহমিদ জামান, আনিকা ফাহমিদা, শাহাদাত হোসাইন ও নূর উল আঈন।

আবৃত্তিশিল্পী আলমগীর ইসলাম বিহঙ্গের সুরের প্রতিষ্ঠাতা ও কর্ণধার। বিহঙ্গের সুর ইউটিউব চ্যানেল বাংলা কবিতার এক‌টি বিস্তর সংগ্রহশালা। নিয়মিত কবিতার আবৃত্তি নিয়ে কাজ করে যাচ্ছে বিহঙ্গের সুর। কবিতা মানুষের অধিকারের কথা বলে, গণ মানুষের কাছে কবিতার বার্তা পৌঁছে দিতেই বিহঙ্গের সুরে পথচলা।