২১ সেপ্টেম্বর ২০২৬
মেনু
সংবাদ পাঠান
© 2026 জাগো বুলেটিন
শিরোনাম

আরজে সায়ন্তন’র গল্প

জাগো ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২

আজকে এক প্রতিভাবান কিশোরের গল্প বলব। সায়ন্তন ফারদিন নবী স্কুলে পড়তে পড়তেই এই কিশোর কাজ শুরু করেছেন দেশের প্রথম শ্রেণীর গণমাধ্যম রেডিও ধ্বনি ৯১.২ এফএম।

ইতিমধ্যে তার উপস্থাপনায় সায়ন্তন সংলাপ বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। যেখানে বিভিন্ন স্কুল কলেজ এবং তরুণদের অসাধারণ সব কাজের গল্প নিয়ে আসেন সায়ন্তন। সায়ন্তনের বাবা ডাক্তার শাহ গোলাম নবী তুহিন এবং মা ফাহিদা আফরোজ৷ দুজনই সায়ন্তের মূল অনুপ্রেরণা। জীবনের আদর্শ কে জিজ্ঞেস করলেও সায়ন্তন বলেন তার জীবনের আদর্শ তার বাবা-মা। বাবা-মায়ের দেখানো পথেই মূলত হাঁটতে ভালোবাসেন এই সময়ের প্রতিভাবান এই কিশোর। অবসর সময় বই পড়তে ভীষণ ভালোবাসেন৷ আর ভালোবাসেন স্যাক্সো ফোন বাজাতে এবং আবৃত্তি করতে। এত অল্প বয়সে যিনি বাংলাদেশ বাজিমাত করে চলেছে অদূর ভবিষ্যতে সায়ন্তন যে তার তারকাখ্যাতি দিয়ে বিশ্ব কাপাবে এটা তো নিশ্চিত ভাবেই বলা যায়৷

ফটো কার্ড প্রিভিউ
শুক্রবার, ১৬ সেপ্টেম্বর ২০২২

আরজে সায়ন্তন’র গল্প

লিংক কপি হয়েছে!